নিজস্ব সংবাদদাতা, জয়পুর : ১২ মার্চ, ২০২১

জয়পুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ । সিঙ্গল বেঞ্চের রায় কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল নির্বাচন কমিশন । তারই প্রেক্ষিতে হাইকোর্টের রায়ে বাতিল হয়ে গেল উজ্জ্বল কুমারের মনোনয়ন ।

প্রসঙ্গত জয়পুর বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমার শেষ দিন অর্থাৎ ৯ মার্চ নিজের মনোনয়ন পত্র জমা দেন। কিন্ত হলফনামায় ভুল থাকায় বুধবার, স্ক্রুটিনির দিন তা বাতিল করে নতুন করে হলফনামা জমা করতে বলে নির্বাচন কমিশন। তবে পরবর্তী ক্ষেত্রেও তারিখে ভুল থাকায় তাও বাতিল করে নির্বাতন কমিশন। এরপরই বৃহস্পতিবার তৃণমূলের পক্ষে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যায় তৃণমূল। মাননীয় হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এদিন তৃণমূল কংগ্রেস তথা দলীয় প্রার্থী উজ্জ্বল কুমারের পক্ষে রায় দিয়ে বলেন, ‘তারিখের ভুল গুরুত্বপূর্ণ বিষয় নয়।’ মাননীয় উচ্চ আদালত রায় দেন, এফিডেবিট (হলফনামা)-এর তারিখের ওপর ভিত্তি করে নির্বাচন কমিশন মনোনয়ন বাতিল করতে পারে না।

এরপর শুক্রবার সকালেই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যায় নির্বাচন কমিশন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিরিবাচন কমিশনের সিদ্ধান্তেই শুক্রবার সিলমোহর দিয়েছেন বলে জানা গিয়েছে। এর ফলে জয়পুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল কুমার নির্বাচনে লড়াই করার আর কোন রাস্তাই খোলা থাকছে না।

শেয়ার করুন

You cannot copy content of this page