নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : ১২ মার্চ, ২০২১
আজ সকালে শ্রী চঞ্চল শেখর, মাননীয় পুলিশ পর্যবেক্ষক, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স), পুরুলিয়া এবং আইসি, পুরুলিয়া (সদর) থানা কে সঙ্গে নিয়ে জে.কে. কলেজ, ইত্যাদি এর মতো কয়েকটি ভোটগ্রহণ কেন্দ্র এবং পার্শবর্তী এলাকা যেমন সওদাগর বস্তি, কসাই মহল্লা ইত্যাদি স্থান ঘুরে দেখেন এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলেন। তিনি এই রাজ্য বিধানসভা-২০২১সাধারণ নির্বাচনের ক্ষেত্রে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নিশ্চিত করতে পুরুলিয়া সদর থানার পুলিশি ব্যবস্থাও খতিয়ে দেখেন।


