নিজস্ব সংবাদদাতা, বান্দোয়ান : ১৩ মার্চ, ২০২১
বান্দোয়ান বিধানসভার প্রার্থী কমলাকান্ত বাস্কে নিজের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিলেন। সূত্র অনুযায়ী তিনি এই বিধানসভা ভোটে লড়াই করতে চান না তাই তিনি তার জমা করা মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। এই প্রত্যাহারের ফলে বান্দোয়ান বিধানসভার ভোটের লড়াইয়ে প্রার্থীর সংখ্যা কমে গিয়ে দাঁড়ালো ৫.
প্রসঙ্গত, মানবাজার ও বান্দোয়ান বিধানসভা তে বিভিন্ন দলের ৬ জন করে প্রার্থী মনোনয়ন জমা করেছিলেন। কিন্তু স্ক্রুটিনি এর সময় মানবাজার বিধানসভার নির্দল প্রার্থী গৌতম ওরাং এর মনোনয়ন বয়স কম হওয়ার কারণে বাতিল হয়। এখন বান্দোয়ান বিধানসভার নির্দল প্রার্থী কমলাকান্ত বাস্কে নিজের মনোনয়ন প্রত্যাহার করেনিলেন।
শেয়ার করুন