নিজস্ব সংবাদদাতা, মানবাজার:১৪ মার্চ, ২০২১

‘নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোট দিন’। মানুষকে ভোট দিতে উৎসাহিত করতে জেলা নির্বাচন দপ্তর ‘ভোটনাথ’-এর মাধ্যমে আহ্বান জানালো। আজ, রবিবার মানবাজার কৃষক বাজারে জেলা প্রশাসন তথা জেলা নির্বাচন দপ্তরের তত্ত্বাবধানে এবং মানবাজার-১ ব্লকের যৌথ সহযোগিতায় মানুষকে ভোট দানে উৎসাহিত করতে একটি নাটকের উপস্থাপনা করা হয়। জেলা প্রশাসনের ভোট ম্যাসকট ‘জয় বাবা ভোটনাথ’ – এর মাধ্যমে এই নাটক উপস্থাপিত করা হয়েছে বলে জানা গিয়েছে। উদ্দেশ্য মানুষকে নির্ভয়ে ভোট দিতে উৎসাহিত করা।

একইসঙ্গে এদিনই এলাকাবাসীদের নিয়ে স্থানীয় আনন্দধারা মিটিং হলে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়। এই আলোচনা সভারও মূল বিষয় ছিল মানুষকে অধিক পরিমাণে ভোট দানে উৎসাহিত করা।

শেয়ার করুন

You cannot copy content of this page