নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : ১৪ মার্চ, ২০২১
আজ পুরুলিয়াতে রবিবারের ভোট প্রচারও জমজমাট। গরম পড়ে গিয়েছে কিন্তু প্রচারে কোনো খামতি রাখছেন না ভোট প্রার্থীরা। নিজ নিজ এলাকাতে প্রচারে ব্যস্ত থেকেছেন। বিভিন্ন উপায়ে জনসংযোগ বাড়াতে তাদের দেখা গিয়েছে। সেই সাথে বিভিন্ন প্রার্থীর সমর্থনে কিছু হেভিওয়েট নেতা-নেত্রীরাও হাজির থেকেছেন এই ভোট প্রচারে। দিন দিন প্রার্থীদের প্রচারের তাপমাত্রা বেড়েই চলেছে।
আজ মানবাজার বিধানসভার পুঞ্চা লৌলাড়া কলেজ সংলগ্ন ময়দানে মানবাজার বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থীর সমর্থনে জনসভা করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী,জেলা সম্পাদক বিবেক রাঙ্গা, পুরুলিয়া জেলার যুব মোর্চার সভাপতি নীলোৎপল সিংহ এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি রাজ্য সম্পাদক রিতেশ তেওয়ারি,রাজ্য কমিটির সদস্য অজিত সিং সর্দার সহ জেলা ও মন্ডল কমিটির অন্যান্য সদস্য ও সদস্যারা।

আসন্ন বিধানসভা নির্বাচনে কাশীপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন কুমার বেলথরিয়ার প্রচারে সোনাইজুড়ি অঞ্চলে পুরুলিয়া জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মাননীয় সৌমেন বেলথরিয়া।

আজ পুরুলিয়া শহরের ১৮ নম্বর আর ১৯ নম্বর ওয়ার্ডে ডোর টু ডোর ক্যাম্পেনিং-এর মাধ্যমে ভোট প্রচারে ব্যস্ত ছিলেন কংগ্রেস প্রার্থী পার্থ প্রতিম ব্যানার্জী।

বান্দোয়ান বিধানসভার বিজেপি প্রার্থী পারশী মুর্মু ও ঝাড়খণ্ডের সাংসদ বিদ্যুৎ মাহাতো বরাবাজার সিন্দরির লাকা গ্রামে ভোট প্রচারে।

বলরামপুরের লাগদা গ্রামে ভোট প্রচারে ব্যস্ত বিজেপি প্রার্থী বানেশ্বর মাহাতো।

পুরুলিয়া ২নং ব্লকের আগয়া নোডরা অঞ্চল ও পার্শবর্তী এলাকায় নিজের ভোট প্রচারে ব্যস্ত ছিলেন পুরুলিয়া বিধানসভার বিজেপি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায়।

