নিজস্ব সংবাদদাতা, বান্দোয়ান: ২৭ মার্চ, ২০২১
জেলায় ভোট শুরুর কয়েক ঘন্টা আগেই ভোট পর্ব হয়ে উঠলো অগ্নিগর্ভ। বান্দোয়ানের তুলসিডি গ্রামে আগুনে ভস্মীভূত ভোট-কর্মীদের গাড়ি। ভোট-কর্মীদের নির্দিষ্ট ভোটগ্রহণ কেন্দ্রে নামিয়ে ফেরার পথে গাড়িতে লাগে আগুন। মাঝ রাস্তায় গাড়ি লক্ষ্য করে রাসায়নিক ছুড়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। জঙ্গল থেকে মুখ ঢেকে অবস্থায় এই হামলা চালায় দুষ্কৃতীরা বলে জানা যায়। এই হামলায় মাওবাদী যোগ রয়েছে কিনা, খতিয়ে দেখছে জেলা পুলিশ।

