নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ২৭ মার্চ, ২০২১

আজ ছিলো প্রথম দফায় নির্বাচন আর সেই নির্বাচনকে আরো বেশি করে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করার উদ্দেশ্যেই মানবাজার এ গড়ে তোলা হলো আদর্শ মহিলা ভোট গ্রহণ কেন্দ্র। এদিন মানবাজারের তিনটি ভোট গ্রহণ কেন্দ্র যথা মানবাজার মানভূম কলেজ, চড়কি ও পিডিজিএম ভোট গ্রহনকেন্দ্রকে মডেল বুথ হিসাবে গড়ে তোলা হয়। সুসজ্জিত এই ধরনের ভোট গ্রহণ কেন্দ্র দেখে আপ্লুত হয়ে যান ভোটদাতারা এবং প্রত্যেকের মুখ থেকেই শোনা যায় এই ধরনের ভোট গ্রহণ কেন্দ্র তারা আগে কখনো দেখেননি।

প্রসঙ্গত ২০২১ এর বিধানসভা নির্বাচনকে সাধারণ মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য করে তোলার জন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন সেই কারণেই এমন উদ্যোগ বলে জানা যায়।

শেয়ার করুন

You cannot copy content of this page