নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ৩০ মার্চ, ২০২১
এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বোরো থানা এলাকায়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বোরো থানার অন্তর্গত সিংরাইডি গ্রাম সংলগ্ন চেক ডেম এলাকায়। গ্রামবাসী সূত্রে জানা যায় যে গ্রামবাসীরাই প্রথম দেহটি দেখতে পায় এবং পরবর্তীকালে তারা স্থানীয় থানায় খবর দিলে পুলিশ দেহটিকে উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য দেবেন মাহাতো সদর হসপিটালে পাঠায়। অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরিচয় জানতে তদন্ত শুরু করেছে বোরো থানার পুলিশ।

