নিজস্ব সংবাদদাতা, রঘুনাথপুর: ১ এপ্রিল, ২০২১
আজ সকালে রঘুনাথপুর থানার রেল গেটের কাছে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় মারা গেলেন এক জন এবং গুরুতর জখম হন দুই জন। আহত দুই জনকেই সংকট জনক অবস্থায় রঘুনাথপুর সুপারস্পেসালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম দুলাল সিং সর্দার, বাড়ি পুরুলিয়ার বরাবাজারে। সকালে ব্যবসায়িক কাজে আসানসোল যাবার সময় রঘুনাথপুর থানার রেল গেটের কাছে আচমকাই দাঁড়িয়ে থাকা এক লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। গাড়ির গতি বেশি থাকার কারণে ধাক্কা লাগার সাথে সাথে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং ভিতরের তিন জনকে উদ্ধার করার জন্য পুলিশকে গ্যাস কাটার ব্যবহার করতে হয়।

