নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি
১ এপ্রিল, ২০২১

বাঘমুন্ডি ব্লকের তুনতুড়ি-সুইসা পঞ্চায়েতের অন্তর্গত চোঙাপিঁড়ির বনে বৃহস্পতিবার ভোর রাতে দুটি হাতি এসে ঢুকেছে। আর তাতেই চাঞ্চল্য ছাড়িয়েছে এলাকায় বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর রাতে গাগী সংলগ্ন চোঙাপিঁড়ির বলে হাতি দুটিকে দেখতে পান স্থানীয় মানুষ। দেখতে পেয়েই বন দপ্তরে খবর দেন। স্থানীয় বাসিন্দাদের অনুমান ঝাড়খণ্ডের তিরুলডি থেকে শশ-র জঙ্গল হয়ে চোঙাপিঁড়িতে ঢুকেছে দাঁতাল দুটি। যদিও কোন রকম দাপিদাপি করেনি বলে স্থানীয় ও বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। স্থানীয়রা বলছেন এসময় মাঠে ফসল তেমন নেই। তাই চোঙাপিঁড়ির জঙ্গলাবৃত এলাকাতেই রয়েছে হাতিদুটি। এদিকে বাঘমুন্ডি বন দফতর সূত্রে জানা গিয়েছে সকাল থেকেই দপ্তরের বন কর্মীরা ক্রমাগত নজর রেখে চলেছেন হাতি দুটির গতিবিধির উপর। তবে রাত্রিতে এদের তাড়ানোর ব্যবস্থা করা হবে ববে বন দফতর সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page