নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ৫ এপ্রিল, ২০২১

রবিবার পুঞ্চা থানা এলাকার বুধপুর গ্রামে জলে ডুবে মৃত্যু হল শেখ জব্বর নামে এক ব্যাক্তির। বয়স ৮০ বছর। স্হানীয় সূত্রে জানা যায় পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যান ওই ব্যাক্তি। পরবর্তী কালে পুলিশ দেহটি উদ্ধার করে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

শেয়ার করুন

You cannot copy content of this page