নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ৭ এপ্রিল, ২০২১
সিএনটি এবং এসপিটি এক্ট উলংঘন করেছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এবং আদিবাসী সম্প্রদায়ের দেবতা মারাং বুরুকে শয়তান বলে আখ্যা দিয়েছেন অসমের গায়িকা মেরি হাঁসদা এমনই দাবি তুলে আজ মানবাজার-১ নম্বর ব্লকের সামনে সারা ভারত আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন ও মেরী হাঁসদা এর কুশপুতুল দাহ করা হলো। এদিন মানবাজার-১ নং ব্লকের সামনে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বিক্ষোভ দেখাতে থাকেন।তাদের দাবী এই বিলের দাবী না মানলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।




