নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা: ৮ এপ্রিল, ২০২১
আজ পুঞ্চা থানা এলাকায় ভোট পরবর্তী অশান্তি এড়াতে রুটমার্চ করা হলো। এদিন পুঞ্চা থানার নপাড়া এবং কইরা গ্রামে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত বলা যায় যে ভোট পরবর্তী হিংসা যাতে না নতুন করে কোথাও ছড়ায় সেদিকে তৎপর নির্বাচন কমিশন। এদিন কেন্দ্রীয় বাহিনীর সাথে ছিলেন পুঞ্চা থানার পুলিশ আধিকারিকরা।




