নিজস্ব সংবাদদাতা, মানবাজার ও বলরামপুর: ১১ এপ্রিল, ২০২১

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটের দিন অশান্তির জেরে শীতলকুচি হলো রক্তাক্ত। চলল কেন্দ্রীয় বাহিনীর গুলি, নিহত হয় চার জন। তারই প্রতিবাদে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রতিটি ব্লকে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল করা হলো।

বলরামপুর ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার মিছিল করা হলো আজ বলরামপুরে। এদিন এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের বিদায়ী মন্ত্রী শান্তিরাম মাহাত, সহ তৃনমূলের কর্মী সমর্থকরা। মিছিলটি বলরামপুর সরাই ময়দান থেকে শুরু করে বাজার, বাসস্টেন্ড হয়ে সরাই ময়দানে এসে শেষ হয়।

প্রতিবাদ মিছিল দেখা গেলো মানবাজারেও। মানবাজার বিধানসভার জিতুজুড়ীতে প্রতিবাদ মিছিল করলো তৃণমূল কংগ্রেস। এদিন কালো ব্যাজ পড়ে প্রতিবাদ মিছিলে হাঁটতে দেখা যায় তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্ধ্যারানী টুডুকে, এছাড়াও ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য সদস্য-সদস্যারা।

শেয়ার করুন

You cannot copy content of this page