নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১৫ এপ্রিল, ২০২১
করোনার নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে আজ ১ লা বৈশাখে মহাকুমা প্রেসক্লাবের উদ্যোগে এবং প্রশাসনের সহায়তায় সর্বসাধারণের জন্য মাক্স বিতরণ করা হলো। এদিন মানবাজার ব্যাংকের সামনে মাক্স বিতরণের সাথে সাথে করোনা পরীক্ষার একটি শিবিরেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মানবাজার-১ নং ব্লক উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি, মানবাজার মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক সমীর দও, বিশিষ্ট অধ্যাপক প্রদীপ মন্ডল, সমাজসেবী রামকৃষ্ণ নন্দী, সাংবাদিক মুচিরাম কুন্ডু সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিত্বরা।




