নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১৫ এপ্রিল, ২০২১
আসন্ন করোনা পরিস্থিতি দিন দিন উদ্বেকজনক হয়ে উঠায় মানবাজার এক নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ব্যাংক, এটিএম ও অফিসগুলোতে স্যানিটাইজেশন এর কাজ শুরু করল দমকল। এদিন দমকল বিভাগের কর্মীদের সকাল থেকেই বিভিন্ন দপ্তর গুলিতে স্যানিটাইজেশন করতে দেখা যায়। মূলত আজ ১লা বৈশাখ ছুটির দিন হওয়ায় এবং অফিস গুলো বন্ধ থাকার কারনে এই দিনটিতে স্যানিটাইজেশন এর কাজ চলছে বলে জানা যায় ব্লক প্রশাসন সূত্রে।




