নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১৭ এপ্রিল, ২০২১

এবার করোনা সচেতনতায় পথে নেমে প্রচার করলো মানবাজার পুলিশ প্রশাসন। করোনা পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে ওঠায় এবং সাধারণ মানুষ এ ব্যাপারে সচেতন না হওয়ায় যথেষ্টই চিন্তিত সকলেই সেই কারণে এবার মানবাজার শহরজুড়ে মাইকে করে প্রচার চালালো মানবাজার থানার পুলিশ।

এদিন প্রচারের মাধ্যমে সকলকে মাস্ক পরতে, স্যানিটাইজ ব্যাবহার এবং অযথা বাইরে ঘোরাঘুরি করতে বারন করা হয়। এর সাথে যাতে সোশ্যাল ডিসটেন্স বজায় রাখে সবাই তার আবেদন জানানো হয়।

শেয়ার করুন

You cannot copy content of this page