নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ২৪ এপ্রিল, ২০২১

মানবাজার এক সুসঙ্গত শিশু বিকাশ সেবা প্রকল্পের  মানবাজার অঞ্চলের অঙ্গনওয়ারী কর্মীদের উদ্যোগে আজ মানবাজার কৃষান মান্ডিতে মহিলাদের মাক্স বিতরণ ও করোণা সচেতনতার প্রচার চালানো হলো। মূলত পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে ওঠায় যথেষ্ট চিন্তিত প্রশাসনিক মহল থেকে সমস্ত আপামর জনগণ। এরকম পরিস্থিতিতে লাগাম দিতে উদ্যোগী হলো মানবাজার এক শিশু বিকাশ প্রকল্পের মানবাজার অঞ্চলের অঙ্গনওয়াড়ি কর্মীরা। এদিন শিশু বিকাশ প্রকল্প এর পক্ষে অনূরূপা সেন জানান করণা  নিয়ে মহিলাদের মধ্যে এখনো একটা বিস্তর সচেতনতার অভাব রয়েছে সেই দিকে নজর দিতেই আজ এই কর্মসূচি নেওয়া হলো এছাড়াও তিনি জানান মাক্স বিতরণের পাশাপাশি আমরা স্যানিটাইজার ব্যবহারের উপর জনগণকে সচেতন করেছি।

শেয়ার করুন

You cannot copy content of this page