নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ২৭ এপ্রিল, ২০২১

তৈরী হয়েছিল মস্ত বড় গর্ত, মানবাজার থেকে পুরুলিয়া যাওয়ার পথে ইন্দকুড়িতে ড্রেনের জল দীর্ঘদিন ধরে জমে এবং তারপর যানবাহন চলাচল করায় তৈরী হয়েছিল একটি মস্ত বড়ো গর্ত। এবার সেই গর্ত মেরামতি করতে উদ্যোগী হল পূর্ত দপ্তর। মূলত নিকাশির জল জমে ছোটখাটো গর্ত সৃষ্টি হয়েছিল বারবার মেরামত করেও কোনো সুরাহা হয়নি, এর পরবর্তীকালে রাস্তার দু’পাশে ড্রেনের জল কে বন্ধ করতে দুটো শকপিটও বানানো হয় সেগুলো কোন রকম কোনো কাজে আসেনি, ফলে ওই গর্তের উপরেই যানবাহন চলাচল করতে থাকায় গর্তটি ক্রমশই বড় হতে থাকে এতে সমস্যায় পড়েন সাধারণ পথচলতি মানুষ সহ যানবাহন চলাচলাচলের। স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে ড্রেনের জল জমে তৈরি হয়েছে অবশেষে কাল থেকে ওই গর্তটি সারাই করে ঢালাই এর কাজ শুরু হলে তারা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

এবিষয়ে মানবাজার-১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি এর সঙ্গে কথা বলা হলে তিনি জানান, “রাস্তাটি রাজ্য সড়কের অন্তর্ভুক্ত, পূর্ত দপ্তরের সড়ক বিভাগের থেকে আর্থিক বরাদ্দ করে ওই ভাঙ্গা রাস্তাটুকু মেরামতির কাজ করা হচ্ছে”। মানবাজার গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা যায় জন্য পঞ্চায়েত পক্ষ্য থেকে পূর্ত দপ্তর কে আগেই আবেদন জানানো হয়েছিল প্রশাসন সূত্রে জানানো হয় যে নির্বাচনের আগেই তা মঞ্জুরি এসেছিল সেই কাজ এখন শুরু করা হলো।

শেয়ার করুন

You cannot copy content of this page