নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা: ১৯ মে, ২০২১
পুঞ্চা থানার কাপাসগোড়া গ্রামে ঝড় বৃষ্টির সময় বজ্রপাতের কারণে মৃত্যু যুবকের। আজ সকালে উদ্ধার হল ওই মৃত যুবকের দেহ। স্থানীয় সুত্র থেকে জানতে পারা যায় যে গতকাল সন্ধ্যার সময় ওই যুবক মাঠে গিয়েছিল তারপর আর বাড়ি ফেরেনি। আজ সকালে গ্রামবাসীরা তার মৃতদেহ মাঠের মধ্যে পড়ে থাকতে দেখে এবং দেহটি উদ্ধার করে গ্রামের লোকজন। ঘটনা জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শেয়ার করুন