নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১ জুন, ২০২১

কোভিড মহামারী পরিস্থিতিতে মানবাজার গ্রামীণ হাসপাতালে রোগীদের ফল ও মাস্ক বিতরণ করলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতিরময় সিং মাহাতো। এদিন তিনি রোগীদের ফল বিতরণ এর পাশাপাশি মানবাজার গ্রামীন হাসপাতালের পরিকাঠামো নিয়ে মানবাজার হাসপাতালের বিএমওএইচ এর সঙ্গে কথা বলেন। এ বিষয়ে পুরুলিয়া জেলা বিজেপির যুব সভাপতি নিলোৎপল সিংহ জানান যে, বিজেপি সরকারের সাত বছর পূর্তি উপলক্ষে তাদের যে সেবা সপ্তাহ চলছে সেই সেবা সপ্তাহ কে সামনে রেখেই আজ মানবাজারে গ্রামীণ হাসপাতাল এ এরকম একটি কর্মসূচি নেওয়া হলো, এদিন রোগীদের ফল বিতরণ এর পাশাপাশি হাসপাতালে পরিকাঠামো নিয়ে বিস্তর আলোচনা করা হয় মানবাজার -১ নং ব্লক স্বাস্থ্য আধিকারিক এর সঙ্গে এবং তিনি দাবী রাখেন মানবাজারের মানুষ যাতে এই হাসপাতাল থেকে ভালো পরিষেবা পান সেই বিষয়ে তারা প্রশাসনিক স্তরে বিস্তর আলোচনা করবেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপি সম্পাদক বিবেক রাঙ্গা, পুরুলিয়া জেলার বিজেপির যুব সভাপতি নিলোৎপল সিংহ, মানবাজার বিধানসভার কো-কনভেনার তীর্থনাথ দে, বিজেপির জেলা কমিটির সদস্য দিপু বাউরী, মানবাজার বিধানসভার জেডিপি-২৭ মন্ডলের সভাপতি বাণীপদ কুম্ভকার সহ দলীয় অন্যান্য কার্যকর্তারা।

শেয়ার করুন

You cannot copy content of this page