নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ১৪ জুন, ২০২১
গতকাল সকল ৭.৩৫ এর নাগাদ আনাড়া স্টেশনে এক ৫৬ বছর বয়সী নিখোঁজ ব্যক্তি কে উদ্ধার করে আর.পি.এফ.. তাকে স্টেশনে উদ্দেশ্যহীন ভাবে চলাচল করতে দেখে সন্দেহ হয় কর্মরত আর.পি.এফ. আধিকারিকদের এবং জিজ্ঞাসাবাদের পর জানা যে তার বাড়ি হুটমুড়া তে এবং তিনি বাড়ির ছেলের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন। তার কাছ থেকে বাড়ির ঠিকানা জানার পর আর.পি.এফ. আধিকারিকরা তার ছেলের সাথে মোবাইলে যোগাযোগ করেন। সমস্ত কিছু নথি যাচাই এবং সনাক্তকারণের পর উদ্ধার হওয়া ব্যক্তি কে তার বাড়ির লোকেদের হাথে তুলে দেওয়া হয়।


