নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১৫ জুন, ২০২১
মিশন নির্মল বাংলা প্রকল্পের সফলতার পর এবার মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের নজরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা। প্রতিদিন মানুষের অব্যবহার্য বিভিন্ন বস্তু জমা হচ্ছে, যা খোলা অবস্থায় পড়ে থাকলে পরিবেশ দূষিত হতে পারে। তাই প্রয়োজন কঠিন বর্জ্য ব্যবস্থাপনার সেই দিকে লক্ষ্য রেখে গত বছরই মানবাজার-১ নম্বর ব্লক প্রশাসন কর্তৃক মানবাজার বাজার এলাকার বিভিন্ন মিষ্টির দোকান,খাবার দোকান ও হোটেল রেস্তোরাঁ গুলিতে ডাস্টবিন বিতরন করা হয়েছিলো, কিন্তুু আদৌ কি সে গুলো ব্যাবহার হচ্ছে সেদিকেই নজর দিতে আজ গোটা মানবাজার শহর জুড়ে অভিযান চালালো মানবাজার-১ নং ব্লক প্রশাসন। এদিন প্রতিটি দোকানে দোকানে গিয়ে নজরদারি চালান মানবাজার-১ নং ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজীব মূর্মু, এবিষয়ে মানবাজার-১ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি জানান “গতবছরেই আমাদের ব্লক প্রশাসনের উদ্যোগে মিশন নির্মল বাংলা প্রকল্পের আওতায় এই ডাস্টবিন বিতরন করা হয়েছিলো কিন্তুু এখন দেখা যাচ্ছে কেউই সেগুলো ব্যবহার করছে না ফলে পরিবেশ দূষণের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই সাধারণ মানুষকে সচেতন করার জন্য এই অভিযান চালানো হলো”।


