নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১৬ জুন, ২০২১

মানবাজার-১ নম্বর ব্লক পরিদর্শনে এলেন জেলাশাসক রাহুল মজুমদার। বুধবার জিতুজুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১০০ দিনের কাজের ব্যাপারে সরজমিনে খতিয়ে দেখেন, সাথে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানী টুডু, এর পাশাপাশি মানবাজার কৃষক বাজারে একটি জৈব রেফ্রিজারেটর এরও উদ্বোধন করেন, মূলত কৃষক বাজারে সবজি সংরক্ষণের উদ্দেশ্যেই এই জৈব রেফ্রিজারেটরটি পরীক্ষামূলকভাবে শুরু করা হয় বলে জানান জেলাশাসক।এছাড়াও এদিন বিশরী গ্রাম পঞ্চায়েত এলাকায় “লাল বাচ্চা” বলে চিহ্নিতদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা শাসক।এ ব্যাপারে জেলা শাসক রাহুল মজুমদার জানান, করোনা পরিস্থিতি পুরুলিয়া জেলাতে এখন অনেকটাই নিয়ন্ত্রণে, এবার লক্ষ্য কর্মসংস্থানের তাই সকলের কর্মসংস্থানের উদ্দেশ্যে পুরুলিয়া জেলা প্রশাসন থেকে সবার ১০০ প্রকল্পের উপর বেশি জোর দেওয়া হচ্ছে, এছাড়াও তিনি বলেন পুরুলিয়া জেলায় সাথে সাথে মানবাজার-১ নম্বর ব্লকেও অনেক স্বনির্ভর গোষ্ঠী আছে সেই গোষ্ঠীগুলোকে সাবলম্বী করার জন্য জেলা প্রশাসন থেকে চেষ্টা চালানো হবে।এদিন মানবাজার-১ নং ব্লক সহ বিশরী অঞ্চলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাজার মহাকুমা শাসক শুভজিৎ বসু,মানবাজার-১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি,মানবাজার-১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাএ সহ অন্যান্য আধিকারিকেরা।

শেয়ার করুন

You cannot copy content of this page