নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ২৬ জুন, ২০২১

শনিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে মানবাজার ও বরাবাজার সার্কেলের আফগারি দপ্তরের উদ্যোগে মানবাজার শহরে একটি পথসভা সহ সাধারণ মানুষকে লিফলেট বিতরণ করা হলো। এদিন সকাল থেকেই মানবাজার শহর জুড়ে মাদকদ্রব্য ব্যাবহার ও বিক্রি নিয়ে জনগণকে সচেতন করার পাশাপাশি চলতে থাকে জনসংযোগও। এবিষয়ে মানবাজার সার্কেলের ওসি শেখ মোজাউল হক বলেন, আজ আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানবাজার ও বরাবাজার যৌথ আফগারি দপ্তরের উদ্যোগে সচেতনতা প্রচার চালানো হচ্ছে যাতে মাদক থেকে সাধারণ মানুষ দূরে থাকেন, তিনি আরও বলেন এই সর্বনাশা ড্রাগ সেবন এবং বিক্রি দুটোই অপরাধ সে বিষয়ে সাধারণ মানুষকে লিফলেট এর মাধ্যমে সচেতন করা হচ্ছে, এবং শুধু আজকেই নয় আগামীদিনেও আমাদের আবগারি দফতরের পক্ষ থেকে এই সচেতনতা মূলক প্রচার চালানো হবে।

শেয়ার করুন

You cannot copy content of this page