নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ১ জুলাই, ২০২১
বৃষ্টি পড়লে রাস্তায় জমে থাকছে জল,আর রোদ উঠলে উড়ছে সাদা ধুলো। এই দুই সমস্যা নিয়ে জেরবার বলরামপুর টাটা রোড থেকে। কালীতলার বাসিন্দারা। টাটা পুরুলিয়া ৩২ নং জাতীয় সড়ক দীর্ঘ দিন ধরেই বেহাল থাকার পর নির্মানের কাজ চলছে। তবে বলরামপুর শহর এলাকায় এখোনো পুরোনো রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করায় দিনদিন রাস্তা বেহাল হয়ে পড়ছে। এই নিয়ে আজ সোমবার বলরামপুর ব্লক অফিসে একটি লিখিত আবেদন জমা দেওয়া হলো তাতে প্রায় দুই শতাধিক মানুষজন সাক্ষর রয়েছে । রোদ উঠলে গাড়ি চলাচল করায় সাদা ধুলোয় ভরে যেতে হয়। বাড়ির ভেতরেও জমেছে ধুলোর আস্তরন। অনেকের ডাস্ট অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে। খোদ চিকিৎসক ডাঃ খিতিশ মাহান্তি জানান তার কাছে অনেকেই শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা করাতে আসছেন। সকলের দাবী ধুলোর সমস্যা সমাধানে এগিয়ে আসুক প্রশাসন।
