নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ৪ জুলাই, ২০২১

হুহু করে বাড়তে বাড়তে পেট্রোলের দাম গতকালেই ১০০ হয়েছে তার সাথে পূর্ণ করেছে সেঞ্চুরি, তাই সেঞ্চুরি করেছে মোদি সরকারও এই দাবিকে সামনে রেখে বাজি ফাটিয়ে মানবাজার শহরে এক অভিনব প্রতিবাদ করলো বামপন্থী সংগঠনগুলি। এদিন মানবাজার-১ নং ব্লকের ব্যাঙ্ক মোড়, বিশরী, গোলকিড্ডি,ধানাড়া, পায়রাচালী সহ একাধিক এলাকায় সকাল থেকে বিক্ষোভ দেখাতে থাকে সিপিআইএম, ফরওয়ার্ড ব্লক সহ বিভিন্ন বামপন্থী সংগঠন গুলি।মূলত বেশ কয়েকদিন ধরেই যে ভাবে পেট্রোলের দাম ঊর্ধ্বমুখী তাতে আমজনতা বেশ সমস্যার মুখোমুখি তাই জনগনের পাশে থাকার বার্তা নিয়ে আজ বামপন্থী সংগঠনগুলির ডাকে এই বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হলো বলে জানায় সিপিএমের জেলা কমিটির সদস্য প্রদীপ চৌধুরী। এদিন ফরওয়ার্ড ব্লকের সভাপতি বাবলু চ্যাটার্জী জানায়, বর্তমান করোনা পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকার যেভাবে পেট্রোল ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করছে তার প্রতিবাদে আমাদের এই আন্দোলন ক্রমশ চলতে থাকবে।

শেয়ার করুন

You cannot copy content of this page