নিজস্ব সংবাদদাতা, ঝালদা: ৬ জুলাই, ২০২১
ঝালদা থানার ভুটিয়া গ্রামে দশম শ্রেণীর ছাত্র খুনের ঘটনায় ওই ছাত্রের প্রেমিকার দাদাকে গ্রেপ্তার করল ঝালদা থানার পুলিশ। ধৃতের নাম, ছত্রিশ দাস মাহাত(১৯)। মঙ্গলবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে, ধৃতের ৬ দিনের পুলিশ হেপাজতের দেন বিচারক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার ঝালদা থানার ভুটিয়া গ্রামের সুবর্ণরেখা নদীর তীরে জঙ্গলে শংকর মাহাত-এর মৃতদেহ উদ্ধার করে পুলিস। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। ঘটনার তদন্তে নেমে ঝালদা থানার পুলিশ জানতে পারে, ঝাড়খণ্ডের বিসরিয়া গ্রামে কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শংকর মাহাতর। গত শুক্রবার প্রেমিকাকে নিজের স্মার্ট ফোন দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে বচসা হয় প্রেমিকা ও প্রেমিকার দাদার সাথে এবং এর জেরেই এই ভয়ানক ঘটনা ঘটে। সোমবার রাতে প্রেমিকার দাদাকে গ্রেপ্তার করে পুলিশ।

