নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ৯ জুলাই, ২০২১
গলায় ওড়নার ফাঁস লাগানো বছর ২০-এর এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করলো মানবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় যে, মানবাজার থানার অন্তর্ভুক্ত বামনী মাঝিহিড়া অঞ্চলের পুড়রু গ্ৰামের পশ্চিম প্রান্তে খেতের ধারে একটি অর্জুন গাছের ডালে ওড়না দিয়ে আত্মহত্যা করে তাপস কুমার মাহাতো নামে এক যুবক।এদিন স্হানীয় সূএে জানা যায় যে, মৃত তাপস কুমার মাহাতো, পিতা সুনীল কুমার মাহাতো বাড়ি বরাবাজার থানার অন্তরর্গত শিমুদুরু গ্ৰামে। এদিন স্হানীয়রা দেহটিকে দেখতে পেয়ে মানবাজার থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠায় এবং পুরো ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা ঋজু করে তদন্তে নেমেছে মানবাজার থানার পুলিশ।
শেয়ার করুন