নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ২১ জুলাই, ২০২১

বুধবার বোরো থানার কালাপত্তি গ্রামে আবগারি দপ্তরের মানবাজার ও বরাবাজার সার্কেল যৌথ ভাবে অভিযান চালিয়ে প্রায় ১২৫০ লিটার অবৈধ চোলাই মদ নষ্ট করল।এদিন গোপন সূত্রে খবর পেয়ে বোরো থানার অন্তর্গত কালাপত্তি গ্রামে অভিযান চালিয়ে ১৬ টি চোলাই ভর্তি ড্রাম ও তিনটি হাড়িতে থাকা চোলাই মদের ঠেকটি পুরোপুরি নষ্ট করে দেয় আবগারি দপ্তর।

এবিষয়ে ডেপুটি এক্সসাইজ কালেক্টর প্রসেনজিৎ বিশ্বাস বলেন ,আজ গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয়।চোলাই ভাটি গুলি উচ্ছেদের ব্যাপারে আমাদের এই ধরনের অভিযান জারি থাকবে এবং মানবাজার মহাকুমা এলাকা জুড়ে চোলাই এর কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

শেয়ার করুন

You cannot copy content of this page