নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ২১ জুলাই, ২০২১

আজ মানবাজার-১ নং ব্লকের বিশরী অঞ্চলের কচুপড়া গ্রামের কোনারডাঙ্গাতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো ২৩টি পরিবার।এদিন ২১ শে জুলাই শহীদ দিবস পালনের পাশাপাশি যোগদান কমসূচীও চলে,দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মানবাজার-১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাএ।

এদিন দলত্যাগীরা জানান তৃণমূল কংগ্রেসের উন্নয়নে শামিল হতে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তারা তৃণমূলে যোগদান করলেন,যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশরী গ্রাম পঞ্চায়েতের প্রধান সজ্জিতা বেশরা,মানবাজার-১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য নেপুর বাউরী সহ দলীয় কর্মী-সমর্থকেরা।

শেয়ার করুন

You cannot copy content of this page