নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া: ৩১ জুলাই, ২০২১
দক্ষিণ-পূর্ব রেলের প্রথম মহিলা জেনারেল ম্যানেজার হলেন অর্চনা যোশী। শনিবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে দক্ষিণ-পূর্ব রেলের পক্ষ থেকে এ কথা জানানো হয়। দক্ষিণ পূর্ব রেল সূত্রে আরো জানা গিয়েছে, অর্চনা যোশী ইন্ডিয়ান রেলওয়ে ট্রাফিক সার্ভিসের ১৯৮৫ ব্যাচের অফিসার। এর আগে অর্চনা দেবী রেলওয়ে বোর্ডের ট্যুরিজম ও ক্যাটারিং বিভাগের অতিরিক্ত সদস্য হিসেবে কর্মরত ছিলেন।রেল সূত্রে আরো জানা, অর্চনাদেবী এর আগে রেলের বিভিন্ন জোনে এবং ডিভিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।

