নিজস্ব সংবাদদাতা,পুরুলিয়া, ২ আগস্ট ২০২১ঃ
জয়পুর বিধানসভার ঝালদা দু’নম্বর ব্লকের, চিতমু অঞ্চল এর চিতমু গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের তিনজন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং বিজেপির একজন গ্রাম পঞ্চায়েত সদস্য সোমবার সিন্দরী চাষ রোড তৃণমূল কংগ্রেস পার্টি কার্যালয়ে তৃনমুল কংগ্রেস চেয়ারম্যান তথা প্রাপ্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো এবং প্রাক্তন বিধায়ক শক্তিপদ মাহাতো র হাত ধরে তৃনমুল কংগ্রেস যোগদান করে এই যোগ দানের ফলে চিতমু গ্রাম পঞ্চায়েত সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের মোট ১৩ টি আসনের মধ্যে কংগ্রেস ৮টি আসন পেয়ে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। ৩ টি তৃণমূল কংগ্রেস পেয়েছিল, একটি আসন বিজেপি, সিপিএম একটি আসন পেয়েছিল বোর্ড গঠন করেছিল কংগ্রেস। এবার তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের তিনজন, বিজেপির একজন সদস্য যোগদান করায় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা সাত এ দাঁড়ালো একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল এবার তৃণমূল কংগ্রেস এ যোগদান সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের কর্মদক্ষ মেঘদুত মাহাতো জেলা পরিষদের ঝালদা দু’নম্বর ব্লকের সদস্য রমেশ সিং ঘাটুয়াল তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক দীপক সিং হ যুবনেতা অর্জুন মাহাতো অন্যান্য নেতৃত্ব।
শেয়ার করুন