নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ৪ আগস্ট ২০২১
দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে মানবাজার এলাকার সমস্ত খাবার দোকানগুলোতে ঠিকমতো মানা হচ্ছে না স্বাস্থ্য বিধিনিষেধ, সেই কারনেই আজ মানবাজার এলাকার বিভিন্ন মুদির দোকান খাবারের দোকান ও হোটেলগুলোতে অভিযান চালালো মানবাজার-১ নম্বর ব্লক খাদ্য সুরক্ষা আধিকারিক।
এদিন পরিদর্শনে গিয়ে তিনি দেখেন ঢাকা অবস্থায় অস্বাস্থ্যকর পরিবেশে সমস্ত খাবার দাবার তৈরি হচ্ছে। এ বিষয়ে দোকানের মালিক দে ধমক দেন তিনি। মূলত বর্ষাকালে মাছি বাহিত বিভিন্ন রোগ ছড়ায় সেই কারণে আঢাকা অবস্থায় যাতে কোন দোকানদার খাবার না রাখেন তার জন্য তিনি খাবার দোকান মালিকদের নির্দেশ দেন।
এবিষয়ে একজন সাধারণ মানুষ নাজির আনসারী বলেন, খুব সুন্দর পদক্ষেপ এতে সাধারণ মানুষের অনেক উপকার হবে।
আজকের এই পরিদর্শন কে কেন্দ্র করে মানবাজার-১ নম্বর ব্লক খাদ্য সুরক্ষা আধিকারিক সুমন দাস জানান খাদ্য সুরক্ষা দপ্তর থেকে মাঝে মাঝে এরকম অভিযান চালানো হয়। আজ মানবাজার ইন্দকুড়িতে একটি ভোজ্য তেলের সেম্পেল তোলা হলো এবং পাশাপাশি মানবাজার এলাকার খাবারের দোকান গুলিতেও স্বাস্থ্য পরীক্ষা করা হলো।




