নিজস্ব সংবাদদাতা, ঝালদা: ৭ আগস্ট ২০২১

ঝালদা লার্জ সাইজ এগ্রিকারচারাল মার্কেটিং কো-অপ সোসাইটির উদ্যোগে ও তত্ত্বাবধানে শনিবার সোসাইটির কমিউনিটি হলে ঝালদা-১ ও ঝালদা-২ ব্লকের সমস্ত কৃষি সমবায়গুলি বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতকে সম্বর্ধনা জ্ঞাপন করল।

ঝালদা লার্জ সাইজ এগ্রিকারচারাল মার্কেটিং কো-অপ সোসাইটির বর্তমান বিজনেস ম্যানেজার অনিল কুইরি জানান, বিধানসভা ক্ষেত্রের বিজয়ী বিধায়ক হিসেবে এই সম্বর্ধনা সভার আয়োজন করা হয়েছিল। এদিন মূলত তাঁদের সোসাইটির তত্ত্বাবধানে অনুষ্ঠানটি হলেও ঝালদার দুটি ব্লকের সমস্ত কৃষি সমবায় বা এস কে ইউ এস গুলির পক্ষ থেকেই প্রতিনিধিরা বিধায়ককে সম্মান জানাতে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলেও জানান অনিল বাবু। একই সঙ্গে অনিল বাবু জানান, তাঁদের সমবায়টি বাদে এলাকার বহু সংখ্যক কৃষি সমবায় বর্তমানে ধুঁকছে। শনিবার অনুষ্ঠানে সমবায়গুলির প্রতিনিধিদের উদ্দেশ্যে বিধায়ক সুশান্ত মাহাত স্থানীয় কৃষি সমবায়গুলিকে কিভাবে পুনরুজ্জীবিত করা যায়, সে বিষয়ে ভাবনাচিন্তার মাধ্যমে পদক্ষেপ গ্রহনেরও আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন অনিল কুইরি।

শেয়ার করুন

You cannot copy content of this page