নিজস্ব সংবাদদাতা, বরাবাজার: ৭ আগস্ট ২০২১

আজ সকাল থেকে বরাবাজার চক বাজার মোড় থেকে শুরু করে রাজাপাড়া ভারত গ্যাস দোকানে গ্যাসের সাথে আধার লিঙ্ক করার জন্য উপচে পড়া ভিড় দেখা গেল। দূরদূরান্ত থেকে আশা গ্রাহকরা এই ভারী রোদ গরমে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কয়েকশো মহিলারা শুধু মহিলা নয় লাইনে দাঁড়িয়ে আছে বৃদ্ধ থেকে শুরু করে ছোট ছোট বাচ্চাকে কোলে নিয়ে কিছু মায়েরাও। গতকাল বরাবাজার ভারত গ্যাসের পক্ষ থেকে এবং গ্রামে গঞ্জে গিয়ে গাড়িতে করে অ্যানাউন্সমেন্ট করা হয় আধার লিঙ্ক না করলে কোন গ্রাহক গ্যাস পাবেন না এবং সমস্ত গ্রাহকদের ফোন করে মোবাইলে এসেমেস একথা জানায় আবার এটাও বলে থাকে যে আজকে নাকি গ্যাসের আধার লিঙ্ক করার লাস্ট ডেট তাই সকাল থেকে দূর দূরান্ত থেকে আসা মহিলারা ভিড় করেছে গ্যাস দোকানে। কিন্তু মালিকপক্ষ জানিয়েছে আজ লাস্ট ডেট নয় আগামী আট নয় দশ এ আগস্ট লাস্ট ডেট আছে এ কথা বলার পরও মানতে চাইছে না গ্রাহকরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।

শেয়ার করুন

You cannot copy content of this page