নিজস্ব সংবাদদাতা, বাঘমুন্ডি: ৭ আগস্ট ২০২১

শনিবার বিকেল সোয়া পাঁচটা নাগাদ পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অযোধ্যা মোড়ের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন বাঘমুন্ডি ব্লকেরই সুইসা থেকে কোলকাতাগামী একটি বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় এই ব্লকেরই গোবিন্দপুরের বাসিন্দা দেবু কুমারের (৫০)। দুর্ঘটনার পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে ঘাতক বাসটিকে চালক সহ আটক করেছে বাঘমুন্ডি থানার পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page