নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ৭ আগস্ট ২০২১
বর্ষাকালে চাষবাষের এখন ভরসা বলতে ট্রাক্টর কিন্তুু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ট্রাক্টরের অসাবধানের কারনে বা চালকের গাফিলতির কারনে এক্সিডেন্টের সম্মুখীন হতে হয়।সেই কারণেই মানবাজার থানা এলাকার সমস্ত ট্রাক্টর মালিকদের নিয়ে একটি সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হলে মানবাজার থানাতে।শনিবার বিকেলে মানবাজার এলাকার মোট 55 জন ট্রাক্টর মালিক এই আলোচনা সভাতে উপস্থিত ছিলেন।মূলত বৈঠকে লাইসেন্স হীন চালকদের ড্রাইভিং না করা,কোনো নেশা করে গাড়ি না চালানো ও নূন্যতম ট্রাক্টর চালানোর জন্য অষ্টম শ্রেণি পাস করতে হবে যাতে রাস্তায় লাগানো প্রশাসনের কোনো নির্দেশ বুঝতে পারে তারও নির্দেশ দেওয়া হয় ট্রাক্টর মালিকদের।
এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন মানবাজার সিআই সমীর সরকার,মানবাজার থানার ভারপ্রাপ্ত আধিকারিক দীপঙ্কর সরকার সহ মানবাজার থানার অন্যান্য আধিকারিকেরা ও ট্রাক্টর মালিকেরা।

