নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ৮ আগষ্ট ২০২১
আজ ২২শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম প্রয়াণ দিবস।
মহাকালের চেনাপথ ধরে প্রতিবছর বাইশে শ্রাবণ আসে। এই বাইশে শ্রাবণ বিশ্বব্যাপী রবী-ভক্তদের কাছে একটি শূন্য দিন। রবীন্দ্র কাব্যসাহিত্যের বিশাল একটি অংশে যে পরমার্থের সন্ধান করেছিলেন, সেই পরমার্থের সঙ্গে তিনি লীন হয়েছিলেন এদিন।
রবীন্দ্রকাব্যে মৃত্যু এসেছে বিভিন্নভাবে। জীবদ্দশায় মৃত্যুকে তিনি জয় করেছেন বারবার। মৃত্যুবন্দনা করেছেন তিনি এভাবে- ‘মরণ রে, তুঁহু মম শ্যাম সমান। মেঘবরণ তুঝ, মেঘ জটাজুট! রক্ত কমলকর, রক্ত-অধরপুট, তাপ বিমোচন করুণ কোর তব মৃত্যু-অমৃত করে দান’।
রবিবার মানবাজার মহকুমা প্রেস ক্লাবের উদ্যোগে পালন করা হলো কবিগুরু রবীন্দ্রনাথের ঠাকুরের প্রয়ান দিবস। এদিন মানবাজার পোস্ট অফিস মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে কবিগুরু কে শ্রদ্ধার্ঘ্য জানান মহকুমা প্রেস ক্লাবের সদস্যরা। উপস্থিত ছিলেন মানবাজার মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক সমীর দও, ক্লাবের অন্যওম সদস্য ড.প্রদীপ মন্ডল,অনূরূপা সেন সহ অন্যান্যরা।


