নিজস্ব সংবাদদাতা, আড়ষা: ৯ আগষ্ট ২০২১
আড়ষা থানার মুদালিতে এক যুবতীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মুদালির একটি পুকুরে রবিবার সন্ধ্যা ৬ টা নাগাদ এক যুবতীর মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে আড়ষা থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম সোনালি সিং সর্দার (২৩)। বাড়ি মুদালি গ্রামেই। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে মৃতদেহটির মাথায় চোটের চিহ্ন ছিল। দুর্ঘটনার জোর তদন্তে নেমেছে আড়ষা থানার পুলিশ।
শেয়ার করুন