নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ৯ আগষ্ট ২০২১
সোমবার বামনি মাঝিহিড়া সংসদে ও জিতুজুড়ি অঞ্চলে বিভিন্ন দল ছেড়ে তৃণমূলের যোগদান করলো ১৫ টি পরিবার। এদিন দলীয় সূএে জানা যায় যে, বামনি মাঝিহিড়া অঞ্চলে ৯ টি ও জিতুজুড়ি অঞ্চলে ৬ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান করেন। এদিন দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরুপদ টুডু।


