নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ১২ আগষ্ট ২০২১
বলরামপুরের জনগণের দাবি মেনে ড্রেন পরিষ্কার কাজ চলছে বলরামপুর গ্রাম পঞ্চায়েত এর উদ্যোগে।
মূলত, বলরামপুর বাজারে পুরুলিয়া-টাটা ৩২ নং জাতীয় সড়কের দুপাশে থাকা ড্রেনে আবর্জনায় ভর্তি থাকাই, ড্রেনের জল রাস্তার উপর আসতো, এ বিষয়ে এলাকাবাসীর ড্রেন পরিষ্কার করার দীর্ঘদিনের দাবি ছিলো। বলরামপুর গ্রাম পঞ্চায়েত প্রধান কল্যানী সিংসদ্দার জানান, এলাকাবাসীর দাবি মেনে আমরা দ্রুত ড্রেন গুলি পরিষ্কার করার উদ্যোগ নিয়েছি।

