নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা: ১২ আগষ্ট ২০২১

রাঙ্গামাটিয়া জঙ্গলের মাঝে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুঞ্চা এলাকায়। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার পুরুলিয়ার বাগদা গ্রাম পঞ্চায়েত এলাকার রাঙ্গামাটিয়া বনকানালি জঙ্গলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলার নাম পিঙ্কি মুদি (24)। এলাকাবাসীরা প্রথমে ঐ মহিলার ঝুলন্ত দেহ দেখতে পায় গভীর জঙ্গলের মাঝে। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে । ঘটনাস্থলে পুঞ্চা পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে পুরুলিয়া গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনার তদন্ত শুরু করে মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন

You cannot copy content of this page