নিজস্ব সংবাদদাতা, বরাবাজার: ১৩ আগষ্ট ২০২১

বরাবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনে আজ সভাপতি নির্বাচিত হলেন প্রতুল চন্দ্র মাহাতো। পূর্ববর্তী সভাপতি রামজীবন মাহাতোর মৃত্যুর ফলে এই আসনটি খালি হয়। তারপর দীর্ঘ কিছুদিন ধরে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে টানটান উত্তেজনার পরিবেশ জারি ছিলো। অবশেষে আজ তার অবসান হল। ভারতীয় জনতা পার্টির সমস্ত সদস্যরাও তৃণমূল কংগ্রেসের প্রতুল চন্দ্র মাহাতোকে সমর্থন করেন এবং জেলা তৃণমূল কংগ্রেসের সমর্থনে আজকে তিনি সভাপতি পদে আসীন হলেন। প্রসঙ্গ উল্লেখ্য প্রতুল চন্দ্র মাহাতো এর আগে দীর্ঘ পাঁচ বছর বরাবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

শেয়ার করুন

You cannot copy content of this page