নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ১৪ আগষ্ট ২০২১
১৪ই আগস্ট মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। রাজ্যের প্রতিটি ব্লকের সাথে সাথে বলরামপুর ব্লকেও পালিত হল অষ্টম তম কন্যাশ্রী দিবস। এদিন বলরামপুর ব্লক চত্বরে কন্যাশ্রী ভবনে পুরো অনুষ্ঠানটি হয়। বলরামপুর ব্লক এর সমস্ত উচ্চ বিদ্যালয় গুলির ছাত্রীরা এবং শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত থেকে এই অনুষ্ঠানের শুভরাম্ভ হয়। তাছাড়া এদিন উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস ঘোষ। ছাত্রীদের নাচ, গান ও আবৃত্তির এবং কুইজ এর মাধ্যমে অনুষ্ঠানটি দীর্ঘ সময় পর্যন্ত চলে। অবশেষে সকল ছাত্রীদের শপথ বাক্য পাঠ করিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি হয়।




