নিজস্ব সংবাদদাতা, মানবাজার: ১৪ আগষ্ট ২০২১
পশ্চিমবঙ্গ খেড়িয়া শবর কল্যাণ সমিতির উদ্যোগে এবং আজিম প্রেমজি নামক সংস্থার সহযোগীতায় পুরুলিয়া জেলার শবর জনজাতি অধ্যুষিত আটটি ব্লকের ২২৭৬ জনকে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে শনিবার মানবাজার-১ নম্বর ব্লকের কুদা কমিউনিটি হলে আজ শুভ সূচনা করা হলো এই বিতরণ কর্মসূচির।
আজকের এই বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন মানবাজারের মহকুমা শাসক শুভজিৎ বসু এছাড়াও এছাড়াও উপস্থিত ছিলেন মানবাজার-১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মোনাজ কুমার পাহাড়ি।
এবিষয়ে পশ্চিমবঙ্গ খেড়িয়া কল্যাণ সমিতির ডিরেক্টর প্রশান্ত রক্ষিত জানান মূলত আর চারদিন পরেই ভাদ্র মাস পড়ে যাচ্ছে ফলে পুরুলিয়া জেলায় এই সময়টায় কাজকর্মের একটু ভাটা চলে আবার যে সমস্ত শবর পরিবার থেকে বাইরে কাজ করতে গিয়েছিলো তারাও করোনা কারনে বাড়ি ফিরে এসেছে তাই তাদের কথা চিন্তা করে আমাদের সংস্থার পক্ষ থেকে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো।
আজকের এই উদ্ভোদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ খেড়িয়া শবর কল্যান সমিতির সভাপতি খড়ু শবর,সেক্রেটারি জলধর শবর সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা।



