নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া : ১৫ আগষ্ট ২০২১

বৃদ্ধ দম্পতির খুনের ঘটনায় এক জনকে গ্রেফতার করলো পুরুলিয়া সদর থানার পুলিশ। ধৃত ঐ আবাসনের নিরাপত্তা কর্মী নাম জিতেন্দ্র পাল, তার বাড়ী পুরুলিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কেতিকার বিরিবারী এলাকায়,গতকাল রাত্রে তার বাড়ী থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।
গত ৭ তারিখ সকাল ৭টায় প্রগতি এনক্লেভ আবাসনের ৩/এফ নম্বর ফ্ল্যাটের পরিচারিকা অঞ্জলি বাউরি এসে দেখেন বাড়ীর দরজা খোলা। ভেতর ঢুকতেই দেখেন বৃদ্ধ খিরোদ সিংহ রায় (৭৬) মেঝেতে উপুর হয়ে পড়ে রয়েছে, মাথায় একটা বালিশ চাপা দেওয়া আছে।ও বৃদ্ধা কৃষ্ণা রায়(৭২) বিছানার ওপর রক্তাত্ব অবস্থায় পড়ে রয়েছে। পরিচারিকার চিৎকারে আশপাশের ফ্ল্যাটের বাসিন্দারা ছুটে আসে। তার মেয়ে পম্পা সরকারকে খবর দেওয়া হয়। ঘটনস্থলে ছুটে আসে পুরুলিয়া সদর থানার পুলিশ। খুনিকে ধরার জন্য আসানসোল থেকে আনা হয় ডগ স্কয়ার্ড টিমকে। ঐ আবাসনের ১৮টি সিসি ক্যামেরার ছবি দেখে। সেদিন রাত্রে এই নিরাপত্তা কর্মীর ডিউটি ছিল। ফলে তার ওপরেও পুলিশের সন্দেহ বাড়ে। ঘটনার পর থেকেই এই নিরাপত্তা কর্মীর ওপর নজর রাখছিলো পুলিশ। গতকাল রাত্রে তাকে তার বাড়ী থেকে গ্রেফতার করে। আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে। ধৃতকে ৭দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে।
বিচারক ধৃতকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

শেয়ার করুন

You cannot copy content of this page