নিজস্ব সংবাদদাতা, বলরামপুর: ১৬ আগষ্ট ২০২১
আজ শ্রাবন মাসের শেষ সোমবার। আর এই শেষ সোমবারে পুরুলিয়ার অন্যতম তীর্থক্ষেত্র লহরিয়া শিব মন্দিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেলো পুন্যর্থীদের। ভোররাত থেকে এই সকল ভক্তরা মন্দিরের সামনে লাইন দিয়ে ভিড় জমিয়েছেন। তবে এরই মাঝে যতোটা সম্ভব কোভিড সতর্কতা অবলম্বন করা যায় তার ব্যবস্থা করেছে লহরিয়া শিব মন্দির কমিটি থেকে বাঘমুন্ডি থানার পুলিশ প্রশাসন। মন্দিরে দশ জন করে খুবই অল্প সময়ের জন্য দর্শনের সুযোগ দেওয়া হচ্ছে। দ্রুত শিবের মাথায় জল, দুধ ঢেলেই মন্দির ত্যাগ করার নির্দেশ দিচ্ছেন মন্দির কতৃপক্ষ। সাধারণ সময়ে যেমনটা ভিড় হয় তেমনটা না হলেও এদিনের ভিড় ছিলো চোখে পরার মতোই।
