নিজস্ব সংবাদদাতা, ঝালদা, ২৪ আগষ্ট ২০২১ঃ
ঝালদা-১ ব্লকে বিপুল শক্তি বাড়ালো তৃণমূল কংগ্রেস।মঙ্গলবার ব্লকের একাধিক প্রাক্তন পঞ্চায়েত পদাধিকারী সহ অন্যান্য রাজনৈতিক দলের বর্তমান দলীয় পদাধীকারীরাও তৃণমূলে যোগ দিলেন। জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এদিন ঝালদা-১ ব্লকের ঝালদা-দঁড়দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হুসেনডি, কান্টাডি ও পুরনো ঝালদা এলাকা থেকে প্রায় ২৪৯ টি পরিবার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য প্রাক্তন প্রধান তথা ফরওয়ার্ড ব্লক সদস্য শেখ হুসেন আহমেদ (ভলু) সহ ব্লকের প্রায় ১২ জন হেভিওয়েট নেতা।

মঙ্গলবার বাঘমুন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের পাশে একটি বেসরকারি লজে এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাত, পুরুলিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হলধর মাহাত, জেলার আই এন টি টি ইউ সি সভাপতি উজ্জ্বল কুমার সহ ঝালদা-১ ব্লক ও বাঘমুন্ডি ব্লকের দলীয় সকল পদাধিকারীরা।
শেয়ার করুন