নিজস্ব সংবাদদাতা, মানবাজার, ২৪ আগষ্ট ২০২১ঃ

মঙ্গলবার দুয়ারে সরকার ক্যাম্পে বিপুল সাড়া দেখা গেল। এদিন মানবাজার-১ নং ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ক্যাম্পে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ল। গোপালনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আশুতোষ উচ্চবিদ্যালয় এবং সুগাটাঁড় এম.এস.কে-তে দুয়ারে সরকারের দিটি শিবির অনুষ্ঠিত হয় আজ, মঙ্গলবার। ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই দুটি শিবিরে মোট ৪২৩৫ জন মানুষ বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এদিন।মঙ্গলবার এই দুটি শিবিরে নিজে উপস্থিত থেকে সমস্ত বিষয়গুলি দেখাশোনা করেন মানবাজার-১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক।

শেয়ার করুন

You cannot copy content of this page